১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় কীটনাশক দোকানের ৯ লাখ টাকার মাল চুরি

প্রকাশিত: ১ মার্চ ২০২১, ১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় কীটনাশক দোকানের ৯ লাখ টাকার মাল চুরি
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় একটি কীটনাশক দোকানের তালা কেটে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ফেরিঘাট এলাকায় মেসার্স আরাফাত ট্রেডার্স নামের ওই দোকানে চুরির এ ঘটনা ঘটে। ঘটনায় দোকান মালিক আশরাফুল ইসলাম মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দোকান মালিক আশরাফুল ইসলাম জানান, তিনি সার ও কীটনাশকের পাইকারী ও খুচরা ব্যবসায়ি।

ফেরিঘাটের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার পাশে মেসার্স আরাফাত ট্রেডার্স নামে তার একটি দোকান রয়েছে। শনিবার রাত ১০ টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। রোববার সকাল ৭টার দিকে দোকানে এসে ঘরের তালাকাটা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ চোরের দল দোকানঘর থেকে বিভিন্ন কোম্পানির ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া ক্যাশবাক্সের তালা ভেঙে নিয়ে গেছে ৯৭ হাজার ৩৭০ টাকা। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় দোকান মালিক আশরাফুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন