বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরে আড়বাব ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, বাছের আলী খাঁ,যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,

নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ। মাগরিব এর নামাজের বিরতির পর সভাপতি করা হয় আবজালুর রহমান কে ও সাইফুল ইসলাম মোল্লা কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris