১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বগুড়ায় মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ১ মার্চ ২০২১, ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বগুড়ায় মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
বিজ্ঞাপন

বগুড়ার ধুনট পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সাত মামলার আসামি জাহাঙ্গীর আলমকে (৩৮) মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় এক বোতল চোলাই মদ জব্দ করা হয়। জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার শাহজাহান আলীর ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।-এফএনএস

এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট কেন্দ্রীয় বারোয়ারি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলম গত শনিবার রাতে মাদকদ্রব্য সেবন করে ধুনট কেন্দ্রীয় বারোয়ারি মন্দির এলাকা মাতলামি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মাদক দ্রব্য ও মারপিটের ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় আগে ছয়টি মামলা ছিল বলেও জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন