১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ট্রাকের ধাক্কায় নিহত ভার্ক কর্মকর্তা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৩:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় ট্রাকের ধাক্কায় নিহত ভার্ক কর্মকর্তা
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে ভার্কের (ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার) এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা খোড়ারঘাট এলাকার মমতাজ হোসেনের ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার ভার্ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সাদ্দাম হোসেন শনিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল মোহনপুরে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন মারা যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন