১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে খাল পুনঃখনন কাজ উদ্বোধন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৩:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে খাল পুনঃখনন কাজ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : ৪৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নাটোরের লালপুর উপজেলার নান্দ খাল পুনঃখনন ৬.২০ কি:মি: কাজের উদ্ধোধন করেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। গতকাল শনিবার দুপুরে উপজেলা চাঁনপুর উচ্চ বিদ্যালয় এর সংলগ্ন এই খাল পুনখনন কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএডিসি নাটোর রিজিয়ানের নির্বাহী প্রাকৌশলী সাজ্জাদ হোসেন, ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন, লালপুর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, আওয়ামীলীগের নেতা কামরুজ্জান লাভলু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, প্রকল্পর সভাপতি আতিয়ার রহমান প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন