বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল সম্পাদক জসিম

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এম জসিম উদ্দীন নির্বাচিত হয়েছেন। ঘোষিত তফসীল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি গতকাল শনিবার ছিল নির্বাচনের দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ অধ্যক্ষ জহুরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ত্রি-বার্ষিক এ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে আলহাজ্ব আব্দুল জব্বার, এএইচএম কামরুজ্জামান ও জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পলাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক পদে এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব খলিলুর রহমান, দপ্তর সম্পাদক দেওয়ান শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক আনিছুর রহমান ও মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত এবং রেবা আখতার আলিম মাদরাসার সহকারি শিক্ষক আনিছার রহমান। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি মান্দা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris