৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগেরহাটে মাদ্রাসায় ছাত্র খুন, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি আটক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ৮:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বাগেরহাটে মাদ্রাসায় ছাত্র খুন, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি আটক
বিজ্ঞাপন

এফএনএস : বাগেরহাটের মোরেলগঞ্জের হেফজখানায় শিশু হত্যার ঘটনায় মামলার পর সেখানকার বাবুর্চি সিদ্দিকুর রহমান (৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে থানায় মামলা রেকর্ড করা হয়। নিহত শিশুর মা তাসলিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। নিহত শিশু হাসিবুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে গত রোববার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পাঁচ বছর ধরে ওই হেফজখানায় নজরানা বিভাগের ছাত্র হিসেবে অধ্যয়নরত হাসিবুলকে গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি, সিআইডি ও র‌্যাবের পৃথক দল হত্যার কারণ ও অপরাধীদের শনাক্তে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এর আগে শনিবার রাতের কোনো একসময় শিশু হাসিবুলকে হত্যা করা হয়। গত রোববার ফজরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণের এক কোনায় তার লাশ দেখা গেলে পুলিশে খবর দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন