বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ডেন্টাল ক্যাম্প

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রামীণ ট্র্যাভেলস্ এর সহযোগিতা ও যোয়েদা ডেন্টালের আয়োজনে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শুক্রবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর ফুটবল মাঠে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন, গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. তাইফুর রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পে রোগী দেখেন, রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের প্রভাষক ডা. ফাউজুল আজিম রাসেল ও তার দল। ক্যাম্পে প্রায় দেড়শ রোগীর দাঁতের বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris