সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

স্থানীয় মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : ডিসি

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : “আমরা সবাই এলাকা ভেদে যেসকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করি, মানুষের জন্য, পরিবেশের জন্য উন্নয়ন প্রচেষ্টা চালাই, সেখানে অবশ্যই স্থানীয় পরিবেশ এবং স্থানীয় মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।” গতকাল রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন সমন্বয় সভায় কথাগুলো বলছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল জলিল। তিনি আরো বলেন উন্নয়ন প্রকল্পে সবাইকে ইন্ডিজিনাস নলেজকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। তা না হলে মানুষের আশা আকাঙ্খার এবং চাহিদার দিকগুলো বোঝা যাবেনা। শুধু টাকাই খরচ হবে। উন্নয়ন হবেনা।

রাজশাহীতে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল জলিল। সভাপ্রধানে সম্মতিতে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আমিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ লুৎফর রহমান, রাজশাহী পুলিশ সুপারের প্রতিনিধি আকমল হোসেন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. বীথি বানী সাহা, রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেনসহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৭০ জন কর্মকর্তা।

উন্নয়ন সমন্বয় সভায় বারসিক বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহী জেলায় যেসকল উন্নয়ন কার্যক্রমে জনগোষ্টীর সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে তা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী ও গবেষক শহিদুল ইসলাম। বারসিকের পক্ষ থেকে রাজশাহী জেলায় তাদের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন শেষে রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল জলিল বলেন, বারসিক একেবারেই স্থানীয় পর্যায়ের সত্যিকারের সমস্যাগুলো সমাধানে এখানকার মানুষের মতো করে কাজ করছে, মানুষ এবং স্থানীয় দিকগুলো গুরুত্ব দিয়েই কাজ করছে। আমরা চাই সবাই তাদের নিজ নিজ উন্নয়ন কাজে স্থানীয় মানুষের চাহিদার দিকগুলো গুরুত্ব দিবেন।


আরোও অন্যান্য খবর
Paris