সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

বোয়ালিয়া মডেল থানা আয়োজিত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা কর্তৃক আয়োজিত শাহ শখদুম কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্তি পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএমসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশানর (বোয়ালিয়া বিভাগ) তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা)

ফারজিনা নাসরিন, শাহ মখদুম কলেজ এর অধ্যক্ষ রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ, বোয়ালিয়া মডেল থানা নিবারন চন্দ্র বর্মন, পিপিএম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) সাজিদ হোসেন।

প্রথমেই মাননীয় পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, তিনি গত ১০ সেপ্টেম্বর ২০২০ রাজশাহী মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পরে রাজশাহী মহানগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজশাহী মহানগরীতে প্রায় ২৭৫ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আগামী ২৬ মার্চ ২০২১ স্বাধীনতা দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে ২০ জন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জিবনে ফিরে আসার জন্য পুলিশ কমিশনার মহোদয় তাদের অভিনন্দন জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে জনগণের আস্থার স্থল এই আশাবাদ ব্যক্ত করে এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদেরসহ শাহমখদুম কলেজের অধ্যক্ষ ও কাউন্সিলরবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। উল্লেখ্য যে, আরএমপি, রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মোট ৯টি বিট রয়েছে।

উক্ত বিট সমূহে বিট অফিসারগণ স্থানীয় জনসাধরণকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও বিট অফিসারগণ নির্দিষ্ট দিনে বিভিন্ন সামাজিক সচেতনতা এবং অপরাধ দমন ও মাদক বিরোধী সভা আয়োজন করে থাকেন।


আরোও অন্যান্য খবর
Paris