রাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন
মিজানুর রহমান, মিজান : গত বৃহস্পতিবার (১৩ আগস্ট’২০২৬) ইং তারিখে রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক নির্বাচনে ১০৩টি ভোট পেয়ে বেসরকারী ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হাসান। ৭২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাদিয়ার রহমান (ভূটান), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুমন রেজা, প্রাপ্ত ভোটের সংখ্যা ১০০টি। ১১৩ টি ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে মোঃ বদিউজ্জামান (সুজন)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হুমায়ুন আকতার (মাবুল), তার প্রাপ্ত ভোট সংখ্যা-১২০ টি। আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আখেরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮৬টি। মোঃ আনোয়ার হোসেন, ১১০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে। প্রচার সম্পাদক পদে নির্বাচনে জয় লাভ করেন মোঃ জাইদুর রহমান (ফাহিম)। এদিকে, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ টিপু সুলতান, প্রাপ্ত ভোট সংখ্যা-৮৪ টি। মোঃ আসিফ ইকবাল কাজল, প্রাপ্ত ভোট সংখ্যা-৭৬টি, মোঃ বাবুল হোসেন, প্রাপ্ত ভোট সংখ্যা-৬৫টি। দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সেলিম আহমেদ। মোট ভোট সংখ্যা ছিল ১৩৮টি।
