১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নওগাঁয় নিহত ১

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নওগাঁয় নিহত ১
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁয় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহাগ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। গত বুধবার রাতে শহরের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারের মহসিন আলীর ছেলে।

নওগাঁ সদর থানার ওসি সোরওয়াদী গতকাল বৃহস্পতিবার জানান, সোহাগ রাতে অটোরিকশা করে নওগাঁ থেকে সান্তাহার যাওয়ার পথে কাঠালতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

এতে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি সোরওয়াদী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন