মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আলী (৫০) নামে এক গ্রামপুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আলী ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, গত রোববার রাত ৮টার দিকে গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার পথে হাসানের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে গ্রামপুলিশ ইয়াছিন আলী। এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে গ্রামপুলিশ ইয়াছিন আলী পালিয়ে যায়। ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রামপুলিশ ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে। পরে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris