জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল-গণসমাবেশ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার করতে সরকারকে বাধ্য করা হবে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুুজিবুর রহমান এমপি। বুধবার (০৫ আগস্ট) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যদি আমরা ব্যর্থ হই তাহলে জুলাইয়ের শহীদদের কাছে আমরা অপরাধী হয়ে যাবো। তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দিবো। তাদরে আত্মত্যাগ কি বৃথা হয়ে যাবে। না আমরা তাদের আত্মত্যাগ বৃথা যেতে দিবনা আমরা জুলাইয়ের প্রত্যাশা পূরণে সরকারকে বাধ্য করবো। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর শহীদ মিনার থেকে বিশাল এক মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় ও আমীর ড. কেরামত আলী এমপির সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে আরও উপস্থিত ছিলেন,

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি, মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মোর্তুজা, আইবিডব্লিউএফের রাজশাহী মহানগরীর সভাপতি একেএম সরওয়ার জাহান প্রিন্স, ত্রান বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারে মেহেদি হাসান, এনসিপির রাজশাহী মহানগর আহব্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
