৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রাজশাহী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৩৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখেন। এ সময় প্রায় ২ হাজার রোগীকে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবসের তাৎপর্য স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শের পাশাপাশি বিভিন্ন রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন রোগীরা।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন