৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
বদলগাছীতে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে স্কুলে ভাংচুর-অগ্নিসংযোগমান্দায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগদ্রুত পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সমস্যা সমাধান করা হবে : এমপি মিলনসকালে জামায়াতের প্রতিবাদ মিছিল বিকেলে নারী এমপির ভবন উদ্বোধনড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসকদ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী ভারতের হাইকমিশনারআধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরসংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে : তথ্যমন্ত্রী

সকালে জামায়াতের প্রতিবাদ মিছিল বিকেলে নারী এমপির ভবন উদ্বোধন

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
সকালে জামায়াতের প্রতিবাদ মিছিল বিকেলে নারী এমপির ভবন উদ্বোধন
বিজ্ঞাপন

আব্দুস সবুর, তানোর : রাজশাহীর তানোরে প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনে স্থানীয় এমপিকে অপেক্ষা করায় সকালে জামায়াতের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়, একই দিন দুপুরে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নবনির্মিত ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মঙ্গলবার (০৪ আগস্ট) উপজেলার কৃঞ্চপুর মোড়ে জামায়াতের প্রতিবাদ মিছিল ও দুপুরে বিএনপির নারী এমপির ওই এলাকায় ভবন উদ্বোধনের ঘটনাগুলো ঘটেছে। উভয় দলের এসব কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়। তবে সব অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ শেষ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির কৃঞ্চপুর মহিলা ডিগ্রি কলেজের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ-উপলক্ষ্যে কলেজ মাঠে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান এবং ভূড়িভোজ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা খাতুন, প্রধান বক্তা হিসেবে ছিলেন, নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সম্পাদক সানেক চেয়ারম্যান মফিজ উদ্দীন, কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সি প্রমুখ। এর আগে কয়েল হাট ডিগ্রি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করেন সংরক্ষিত নারী এমপি, শেষ বিকেলের দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নারী এমপি হাবিবা খাতুন।
এদিকে জনগণের ভোটে নির্বাচিত জামায়াতের এমপি অধ্যাপক মুজিবুর রহমান কে অপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করার প্রতিবাদে সকাল ৯ টার দিকে কৃঞ্চপুর মোড়ে উপজেলা জামায়াতের আয়োজনে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার বিকেলের দিকে তানোর পৌর সদরে প্রতিবাদ মিছিল করে জামায়াত। পথসভায় জামায়াত নেতারা দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত এমপিকে অপেক্ষা অবমূল্যায়ন করা হয়েছে। এটা দলীয় সভা না। উন্নয়ন মুলুক কাজে স্থানীয় এমপির অর্গ্রাধিকার। কিন্তু এমপিকে অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ভবন উদ্বোধনের আয়োজন করলেও দলীয় ভাবেই সবকিছু করা হচ্ছে। আমরা বিরোধী দলে থাকলেও উন্নয়ন কর্মকান্ডের অংশীদার। সুতরাং এখানে বৈষম্য করা হয়েছে। এধরণের বৈষম্য অবজ্ঞা করা হলে আগামীতে প্রতিবাদের মাধ্যমে সীমাবদ্ধ থাকা হবেনা, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরেজমিনে দুপুরের দিকে দেখা যায়, কৃঞ্চপুর কলেজে মুট গেট দিয়ে প্রবেশ করতে ডান পার্শ্বের ছোট পুকুরে রান্নার হাড়ি ভাসছে, আরো কয়েকটি পুকুর পাড়ে আছে, দুটিতে আগুন জলছে। সকাল থেকে প্রায় দশটার মত চুলা জালানো হয়েছিল। কলেজের অর্থায়নে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন লোক খাওয়ানে হবে। এ বিষয়ে কয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
কৃঞ্চপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার হোসেনের সাথে কথা বলে এসব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কলেজের ম্যানিজিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা খাতুন কে দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা লাগবে। এটা ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি বিএনপির সভাপতি। সুতরাং এখানে বিএনপির এমপি আসবেন এটাই স্বাভাবিক। স্থানীয় এমপিকে বলা হয়নি কেন জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দেননি। এত লোকের খাবারের আয়োজন দলীয় ভাবে নাকি কলেজের অর্থে জানতে চাইলে তিনি জানান, কলেজের অর্থে বলেও দাম্ভিকতা দেখান।
কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান জানান, তিনিও সরকারি দলের সংরক্ষিত এমপি। তারা বিরোধী দলের। আমরা সরকারি দলের। এজন্য এটা এভাবে করা হয়েছে। দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব বিষয় আমার অজানা। খোঁজ খবর নিয়ে আসল ঘটনা বলতে পারব বলে তিনিও দায় সারেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন