৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাপাহার সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সাপাহার সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি টহল দল উপজেলার নব আদাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেগুলো সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন