দুর্গাপুর পৌর এলাকায় এডিস মশার লার্ভা নিধন পরিছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর পৌর প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় পৌর এলাকায় এডিস মশার লার্ভা নিধন, জমানো পানি অপসারন ও পরিস্কার পরিছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) দুর্গাপুর পৌর প্রশাসক লায়লা নূর তানজু মহোদয়ের দিকনির্দেশনায় দুর্গাপুর উপজেলা পরিষদ ও নির্বাহী কর্মকর্তার বাসভবন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক, কার্য সহকারী শ্রী রতন কুমার সরকার, হিসাব রক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইদুর রহমান, স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান, টিকাদানকারী হযরত আলী, সহকারী কর আদায়কারী নুরুল ইসলাম, রুলার ড্রাইভার জহুরুল হক, রবিন, আমির আলী, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, জনাব আলী প্রমূখ। দুর্গাপুর পৌর প্রশাসক লায়লা নূর তানজু পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দুর্গাপুর পৌরসভা এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।
