৩১ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডলসহ ২ জন আটক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডলসহ ২ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধামইরহাট থানার পুলিশ জানায়, পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশনায় ধামুরহাট থানা এলাকায় মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ৬৮০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধামুইরহাটের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গরে হাট এলাকায় মাদক দ্রব্যের ক্রয় বিক্রয় বেড়ে যায় তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয়ে হয়ে পড়ছে। সেই সাথে এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে যাচ্ছে মাদকদ্রব্যের ক্রয় বিক্রয়। তাই সকল মাদকদ্রব্য ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন প্রশাসনেরপ্রতি। মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য বলছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১দিকে ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের অন্তর্গত সাহাপুর বাজার বিএনপি অফিস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৬৮০ পিচ টেপেন্টাডল, ০১ হিরেহোন্ডা মোটরসাইকেল, ১টি এন্ড্রুয়েট মোবাইল ফোন সহ হাতেনাতে মাদক ব্যবসায়ি আসামীর হলো লাইলী বেগম(৩৫), হাসান আলী(৩০) উভয় পিতা হাফিজুর রহমান, উভয়ের সাং-অমরপুর(হঠাৎ পাড়া)। বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। ধামুইরহাট থানার পুলিশ জানায়, ৬৮০পিস টেপেন্টাডল মাদকদ্রব্যসহ দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন