রাজশাহী বার এসোসিয়েশনের আইনজীবীগণের প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন ১নং ভবনের ৩য় তলায় ২০২৬ সালে সদস্যভুক্ত হওয়া আইনজীবীগণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম। আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফরমের আয়বায়ক ও সাতবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক বার সমিতি অ্যাডভোকেট জামশেদ আলী বার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদী অ্যাডভোকেট মোঃ মাইনুল আহসান পান্না মহানগর দায়রা জজ আদালতের পিপি আলহাজ্ব আলী আশরাফ মাসুম নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল ২পিপি মোঃ ইফতিয়ার মাশরুল আলামিন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা সহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আবদুল মালেক রানা। কর্মশালায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
