৩০ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে মামলা তুলে নিতে বাদিনিকে হুমকি ও মারপিটের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
দুর্গাপুরে মামলা তুলে নিতে বাদিনিকে হুমকি ও মারপিটের চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে একটি পূর্বের মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা এবং বাদিনিকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৭/০৭/২০২৬ ইং তারিখে দুর্গাপুর থানায় এই সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয় (জিডি নং- ১৪১৪, জিডি ট্র্যাকিং নং- ঝ৮১৯০০)। জিডিটি করেছেন দুর্গাপুর উপজেলার যুগিশো গ্রামের মোছাঃ আইরিন আক্তার (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যুগিশো উত্তরপাড়া গ্রামের মৃত মেকুরের ছেলে ১। মোঃ ইয়াদ আলী (৫৫), ২। পাখির ছেলে মোঃ পাখি (৩৫), ৩। পাখির স্ত্রী মোছাঃ জেসমিন (২৫), এবং ৪। মোঃ ইয়াদ আলীর স্ত্রী মোছাঃ তহমিনা (৪৫)-সহ ৪ জনকে বিবাদী করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, বিবাদীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় এর আগে গত ০১/০৭/২০২৬ তারিখে একটি মামলা (মামলা নং- ০১) রুজু হয়েছিল। ওই মামলা থেকে বিবাদীরা জামিনে মুক্ত হয়ে আসার পর গত ২৬/০৭/২০২৬ ইং তারিখ সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর থানাধীন যুগিশো গ্রামের জনৈক মোঃ আকসাদ আলীর বাড়ির সামনে বাদিনি মোছাঃ আইরিন আক্তারকে পথরোধ করেন। এ সময় বিবাদীরা পূর্বের মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেন এবং মামলা তুলে না নিলে তাকে উঠিয়ে নেওয়ার হুমকি দেন। এতে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাথাড়ি মারপিট করতে তেড়ে আসেন। পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
এই ঘটনার সাক্ষী হিসেবে মোছাঃ মাসুমা (২৫) ও মোছাঃ আঞ্জয়ারা (৫৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। বর্তমানে বাদিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, সাধারণ ডায়েরিটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন