১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে বাতিল তালিকায় নাম থাকার খবর শুনে মুক্তিযোদ্ধার মৃত্যু!

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে বাতিল তালিকায় নাম থাকার খবর শুনে মুক্তিযোদ্ধার মৃত্যু!
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের জামুকা কর্তৃক গঠিত কমিটি দ্বারা যাচাই বাছাই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ডে সাটানো হয়। জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারী ধামইরহাট উপজেলার ৮৯ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন হয়। প্রতিবেদন ফরমে কমিটির সদস্যদের স্বাক্ষর চলতি মাসের ২২ তারিখে দেখানো হলেও তা প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। এতে ৫৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়। বাতিল তালিকায় নাম থাকায় কথা শুনে বীর মুক্তিযোদ্ধা সাহার আলী (৮০) স্ট্রোক করে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

তাঁর গেজেট নম্বর-৩০৩৪। বিকেলে সাড়ে ৪টায় দিকে নিজ গ্রাম উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা গোপাইডাঙ্গা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,ধামইরহাট থানার এস আই নুরুল ইসলাম,এএসআই আবু তাহের,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফরমুদ হোসেন প্রমুখ। সাহার আলীর ছেলে দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন,তার পিতা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।

কিন্ত জামুকা কর্তৃক যাচাই বাছাই প্রতিবেদনে বাতিল তালিকায় নাম থাকার কথা শুনে তার বাবা বোনের বাড়ী উপজেলা সাহাপুর গ্রামে সকাল ১১টায় দিকে স্ট্রোক করে মারা যান। এব্যাপারে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব গনপতি রায় বলেন, যাচাই বাছাই প্রতিবেদন প্রকাশের সাথে এ মৃত্যুর কোন যোগসূত্র নেই। তিনি একজন বয়স্ক ব্যক্তি। অসুস্থ্যর কারণে তার মৃত্যু হয়েছে। তাঁেক সরকারের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন