১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে বৃদ্ধার আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে সুফিয়া নামের এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের আজার আলীর মেয়ে। বুধবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে সুফিয়া তাঁর নিজ ঘরের দরজা বন্ধ করে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায় ঘরে মেঝোতে পড়ে থাকে বলে জানা গেছে।

পরে পরিবারের ও স্থানীয় লোকজন অচেত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাঁর অবস্থা আশংকাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় পথের মধ্যে সুফিয়া মারা যায় বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন