বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বিদায় ও বরণ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট পৌর ভবনে ধামইরহাট পৌর সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর সার্ভিস এসোসিয়েশনের সহসভাপতি মো.মোফাজ্জল হোসেন হায়দার।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.সাবুবুর রহমান সাবুর সঞ্চালননায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী

একেএম তোফাজ্জল হোসেন,বিদায়ী কাউন্সিলর রেজাউল করিম মুসা, নবনির্বাচিত কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা,মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য গত ৩০ জানুয়ারী তৃতীয় দফায় ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৪ ফেব্রুয়ারী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris