২৭ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পাটের জাগ দেখতে বিলের পানিতে নেমে নিখোঁজ কৃষক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বাগমারায় পাটের জাগ দেখতে বিলের পানিতে নেমে নিখোঁজ কৃষক
বিজ্ঞাপন

মোহনগঞ্জ প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় অর্থকারী ফসল সোনালি আঁশ পাটের জাগ দেখতে বিলের পানিতে নেমে এক কৃষক পানিতে ডুবে তলিয়ে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি পানিতে পাটজাগ দেয়া ওই বিল থেকে। জানা গেছে যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বাসিন্দা আতাউর রহমান গত রবিবার (২৬ জুলাই) তার পাট জাগ দেয়া ওই বিলটিতে পাট জাগ দেখতে বিলের পানিতে নামেন। তিনি বিলের পানিতে পাট জাগ দেয়া স্থানটি দেখার পর আর উপরে উঠে আসেনি। তিনি বিল থেকে বাড়িতে না ফেরায় সন্ধ্যার দিকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তার পরিবারের সবাই জানত কৃষক আতাউর রহমান বিলের পানিতে পাট জাগ দেয়া স্থান দেখতে বিলের পানিতে বিলে নেমেছিলেন । তাই তাঁর পরিবারের সদস্যরা নিজেরাও পানিতে খোঁজাখুঁজি করে সেই সাথে ফায়ার সার্ভিস এর ডুবুরি দলকে হাজির করে সেখানে উদ্ধার অভিযান চালায়। তার পরিবারের সদস্যরা জানায়, কৃষক আতাউর রহমান তার পাট জাগ দেয়া ওই বিলটির পানিতে নেমেছিলেন। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও এখনো সন্ধান মেলেনি। অনেক আত্মীয়স্বজনের বাসা বাড়িতেও এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হয়েছে কিন্তু তার দেখা মেলেনি। এদিকে বিলের পানিতে কৃষক আতাউর রহমান নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি এখনো।বিলের পানিতে কৃষক নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার এলাকায় কৃষকরা তাদের সোনালী আঁশ পাট বিলের পানিতে ও ডোবা নালাতে পাট জাগ দিয়ে সোনালী আঁশ ছড়িয়ে নিচ্ছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন