২৭ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
বিজ্ঞাপন

আককাস আলী : সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁর ধামইরহাট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছেন। নিহত গৃহবধু উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
নিহতের বোন মহসিনা বেগম বলেন, আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিক্সা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোর রাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন, পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট হাসপাতালে ভেতরে আসলে আমার দুলাভাই আমার বোনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আমার বোন মনিরা বেগমকে ছুরি দিয়ে উপর্যুরী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমার বোন-দুলাভাইয়ের মধ্যে বেশকিছু দিন থেকে সংসার জীবনে কলোহ চলছিল। তাদের সংসার জীবন খুব একটা ভাল ছিল না।’ তবে কেন হত্যা করার আমরা এর জবাবসহ তার ফাঁসি দাবী করছি। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন