ফারুক আহমেদ : রাজশাহী অঞ্চলে জিআই খ্যাত সুমিষ্টি পান পাতার ন্যায্য মূল্য না পেয়ে পান চাষী কৃষক-গৃহস্থরা অর্থনৈতিকভাবে সংকটে পড়ছেন সেই সাথে কর্মক্ষম শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। যার কারণে শ্রমিকরা সংসার চালাতে পারছেন না। রাজশাহী অঞ্চলের সুমিষ্ট পান বলতে পানপাতা মানুষের খাবার উপযোগী আকারে ভেদে ছোট বড় হয়ে থাকে। এই সু মিষ্টি পান পাতা চাষ করে থাকেন সবচেয়ে বেশি বাগমারা, মোহনপুর, দুর্গাপুর, পবা উপজেলারসহ অন্যান্য উপজেলাগুলোর পান চাষী কৃষক, গৃহস্থরা। চাষী কৃষক-গৃহস্থরা এই সুমিষ্ট পান পাতা বাগমারার মচমইল, তাহেরপুর, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, কুমারীতলা, একডালা, দুর্গাপুরের দাওকান্দি, কালিগঞ্জ, কানপাড়া, আলিপুর, শ্যামপুর, গোপালপুর, দুর্গাপুর সদর, মোহনপুরের মৌগাছি, একদিলতলা, কেশরহাট, ধোপাঘাটা, ধুরসা, কুঠিবাড়ি, পাকুড়িয়াসহ বিভিন্ন পানের হাট ও পানের আড়তগুলোয় কৃষকরা তাদের পান পাতা ক্রয়-বিক্রয় করে থাকেন। সপ্তাহের প্রতিদিন হাট বসে এইসব এলাকায়।
এইসব ছোট বড় পানপাতার হাট ও আড়ত ঘুরে দেখা গেছে পানচাষী গৃহস্থদের কপালে দুশ্চিন্তার ভাজ। পান চাষী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এখন পান পাতার ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। পান পাতার দাম এত কমে গেছে শ্রমিক খরচ উঠছে না এর সাথে পান বরজের সাজপত্র বলতে যা বুঝায় তা হল লগড়, ছুচ, ছাউন, ওয়াশি, খৈড়, বেতি, দড়ি, উইল্লা, পান পাতার পড় কখনো আবার ক্রয় করে নিতে হয় ও সার-কীটনাশক খৈলের দাম বেশি হওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়ছেন। স্থানীয় পান চাষী কৃষকরা বলছেন, গত বেশ কয়েক বছর থেকে পান পাতার ন্যায্যমূল্য পাচ্ছেন না। তা এখন আবার প্রকট আকার ধারণ করেছে। বেশ কিছুদিন আগে যখন একগাদি পান পাতার দাম ছিল ১০ হাজার টাকার উপরে তা এখন ২ থেকে ৩ হাজর টাকাও পাচ্ছেননা পান কৃষকরা। এক পোয়া বড় পানপাতা বিক্রি হতো ৫ হাজার টাকায় সেই এক পোয়া পান বিক্রি করে এখন ৫শ টাকাও পাচ্ছেন না কৃষকরা। এই সুমিষ্টি পানপাতাগুলো রপ্তানি হয়ে থাকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম এছাড়া উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নওগাঁসহ অন্যান্য জেলাগুলোই। জিআই খ্যাত সু মিষ্টি পান বিদেশেও রপ্তানি হয়ে থাকে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার, দুবাই এর মত অনেক ধনী দেশগুলোই। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় বিদেশে পান পাতা রপ্তানিতে ভাটা পড়েছে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে সু মিষ্টি পানপাতার রপ্তানি। আর পান পাতার বৈদেশিক রপ্তানি কম হয়ে পড়ায় এর প্রভাব পড়েছে পান পাতাচাষী কৃষক উপর। বর্তমানে পান পাতার ন্যায্যমূল্য না থাকায়কৃষক /গৃহস্থরা অর্থনৈতিকভাবে সংকটে পড়েছেন। তাই দ্রুত সুমিষ্টি পানপাতার ন্যায্য মূল্যর বাজার সৃষ্টি করার জন্য এবং পান চাষী কৃষকদের অর্থনৈতিক সংকট মোকাবেলায় কৃষি সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন রাজশাহী অঞ্চে পান চাষী কৃষক, গৃহস্থ ও পান পাতার পান বরজের কাজে নিয়োজিত শ্রমিকরা।