সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট খুবই মানবিক বিষয়। অসহায় মানুষের ঘর নির্মাণ ও পুনর্র্নিমাণে সরকারের এই সহায়তা তাদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। আমরা চাই, সরকারি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছে যাক। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এসব পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।’ পবা উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের ঘর মেরামত ও পুনর্র্নিমাণে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কোনো পরিবার যেন দুর্যোগের কারণে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন না করে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে তাদের নিরাপদ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ দেওয়া হচ্ছে। যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ সহায়তার আওতায় আনা হয়েছে। এ সহায়তার মাধ্যমে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে কিছুটা স্বস্তিতে বসবাস করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris