৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল

প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল
বিজ্ঞাপন

রাজশাহী কলেজ প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর দিন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী কলেজ কেন্দ্রের বিভিন্ন প্রবেশপথে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং গরমে স্বস্তি দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।
রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান প্রীতম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। পরীক্ষার্থীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে এবং তাদের সঙ্গে আসা অভিভাবকেরাও যেন কিছুটা স্বস্তি পান, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও বলেন, “রাজনীতি শুধু কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণেও ভূমিকা রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে রাজশাহী কলেজ ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
পরীক্ষার্থী তানজিলা আক্তার বলেন, পরীক্ষার আগে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কেন্দ্রে এসে পানি ও শুভকামনা পেয়ে ভালো লেগেছে। এতে মানসিকভাবে অনেকটা স্বস্তি পেয়েছি।
অভিভাবক আব্দুল হান্নান বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়েছে। এমন সময় বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান প্রীতম, সিনিয়র সহসভাপতি জুবায়ের রশিদ, ছাত্রনেতা ফারহান হোসেন কেলভিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। তারা বলেন, শিক্ষা কার্যক্রমকে ঘিরে এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন