সর্বশেষ সংবাদ
কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার

কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু!

Paris
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) : নার্সারির ঘাস নিধনের তরল ঔষধ (বিষ) রাখা হয়েছিল কোকাকোলা পানীয়র বোতলে। কোক ভেবে তা পান করে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (০১ জুলাই) বেলা ৩টার দিকে মারা যায় সে। নিহত ওই যুবকের নাম কোরবান আলী বাবু (৩৩)। সে নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। সে উপজেলার বনপাড়া পৌর শহরে হারোয়া এলাকার বুনো নার্সারির একজন কর্মচারী ছিলো।
নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার এক পর্যায়ে রুমের মধ্যে রাখা কোকাকোলার বোতল থেকে সে পানীয় পান করে। সে ভেবেছিলো নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখেছে। তার কারণ এর আগেও দুইদিন মালিক তার জন্য ওই বোতলে কোক রেখেছিলো এবং সে তা পান করেছিলো। একই বোতলে মালিক ঘাস মারা ঔষধ রাখবে এমনটা সে কখনো মনেই করেনি।
নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, ঘাস মারা ঔষধ পান করার পর দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিষ বের করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত শনিবার তাকে নিজ বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়। নিহতের মা আরও জানান, গত দুই বছর আগে বিয়ে করে বাবু এবং তাদের ঘরে ৪০ দিনের এক কন্যা সন্তান রয়েছে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করছি না। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি এবং কারও কোন অভিযোগ নেই বলে জেনেছি।


আরোও অন্যান্য খবর
Paris