স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ ও সবুজানায়নের জন্য “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সোমবার (২৯ জুন) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিটন খন্দকার, অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান।