৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার
বিজ্ঞাপন

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় লাল গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করা হয়। তবে সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। রোববার (২৮ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত কেশরহাট বাজারের পূর্ব পাশে মচমইল রোড এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সমিতির কার্যালয় থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের স্কোয়াড লিডার নুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত নাইমুলকে উদ্ধারকৃত আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে, সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন