সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

চারঘাট পৌরসভার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

চারঘাট প্রতিনিধি : ৫ম ধাপে ২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এদিকে চারঘাট পৌরসভা নির্বাচনের সব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিশেষ চার স্তরের নিরাপত্তার সঙ্গে থাকছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার।
যানবাহন চলাচলে বিধি নিষেধের আওতায় আসবে চারঘাট পৌরসভা।

নিরাপত্তার চাদরে ঢেকে যাচ্ছে পুরো পৌর শহর। এছাড়া ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১ মার্চ রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, চারঘাট পৌরসভার ১০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে।

পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি থাকবে। চারঘাট পৌরসভায় মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল হক ও বিএনপির জাকিরুল ইসলাম বিকুল। এবার চারঘাট পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১২৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৮ জন ও নারী ভোটার ১৫ হাজার ১১১ জন।


আরোও অন্যান্য খবর
Paris