২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহারে আমের ভরা মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। আমের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, প্রতারণা ও জাল টাকার বিস্তার ঠেকাতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত শুক্রবার সন্ধ্যায় সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় উপজেলার বৃহৎ আম বাজারে কন্ট্রোল রুমটির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে তিনি বাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “আম মৌসুমে সাপাহার আম বাজারে বিপুল পরিমাণ লেনদেন হয়। তাই ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।” এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আম আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের এমন উদ্যোগ আম বাজারে নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যবসায়ীদের আস্থা বাড়াবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন