স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী এবং নারীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার সহ চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এছাড়া তিনি অসহায় ও দরিদ্রদের হাতে আর্থিক সহয়তার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ,লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান লিটন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাদ আহমেদ শিবলী .ঈশ্বরদী ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।