৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

লালপুরে কৃষকের ৯শ’ পেঁপে গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, কৃষি
লালপুরে কৃষকের ৯শ’ পেঁপে গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলা পদ্মা নদীর চরে পেঁপে বাগানের ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী কৃষক। বুধবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর চরের নাওসারা সুলতানপুর নামকস্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন একই এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে মোঃ সুজন আলী ও মোঃ নাজমুল আলী।
জানা যায়, বাগানের প্রায় ৯শ পেঁপে গাছ কেটে ফেলা রেখে গেছে দুর্বৃত্তরা। গাছগুলোর সহ পেঁপে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে দেখা গেছে। কিছুদিন পরেই এসব পেঁপে বাজারজাত করার উপযোগী হয়ে উঠত বলে জানান স্থানীয়রা। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বড় ভাই মোঃ রায়হান আলী বলেন, ব্যাংক থেকে ঋণ ও ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমরা এই পেঁপে বাগান করেছি। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন। যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন। এবিষয়ে লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন