২৮ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহারে জলবায়ু সহনশীল ও পুষ্টিনির্ভর টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় সাপাহার ইউনিয়ন পরিষদ হলরুমে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা কারিতাস। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক, নারী ও যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। আলোচনায় স্থানীয় জনগণের পুষ্টি সচেতনতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সভা শেষে অংশগ্রহণকারীরা এ লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন