৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

প্রকাশিত: ৫ জুন ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ | বিভাগ: lead, আঞ্চলিক
নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজ্ঞাপন

মাহবুবুজ্জামান সেতু নওগাঁ : সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও জোরালো তৎপরতায় সেই চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। শুক্রবার (০৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্তের কুলমুডাঙ্গা এলাকার ২৩৮/এমপি সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে অনুপ্রবেশের চেষ্টাকারী দলটিতে নারী ও শিশুসহ মোট ১৭ জন রয়েছেন। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু বলে নিশ্চিত করেছে বিজিবি। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ওই ১৭ জন ব্যক্তিকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পেয়ে হাঁপানিয়া বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক শূন্যরেখায় (জিরো লাইন) তাদের অবস্থান শনাক্ত করে এবং অনুপ্রবেশ আটকে দেয়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হতে পারেনি। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও জানান, আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে থাকা ওই ১৭ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন