চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমানে-২৮ জনকে পুশইনের চেষ্টা করেছ ভারতীয় সীমান-রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (০৪ জুন) ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওই সীমানে-র ২০৩/৬-আর পিলারে বাংলাদেশি অভ্যন-রে প্রবেশ করার সময় এই ঘটনা ঘটে। বর্তমানে ২৮ জনই ভারতীয় শূণ্য লাইনে অবস্থান করছে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান- এলাকায় যায়। তারা জানতে পারেন ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারে কাছ দিয়ে ২৮ জন ব্যক্তি বাংলাদেশি অভ্যন-রে প্রবেশ করার চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমানে-র শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। বর্তমানে তারা ওই সীমানে- অবস্থান করছে। বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান- এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়, ওই সীমানে- পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সীমান- এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এদিকে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন, বিজিবি বিষয়টি তাকে অবহিত করেছেন।-এফএনএস