১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জে ইটভাঙা মেশিনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নাঈম (১৪)। স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন স্কুলছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করত।

তারা ইটভাঙার মেশিনে কর্মস্থলে যাওয়ার সময় ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ৭ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় মেহেদী এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মারা যায়। সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন