সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : পানি উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে গতকাল বুধবার এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এ এম নাঈমুর রহমান, সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী অংশ নেন। বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের জনবলের বর্তমান অবস্থা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে বলা হয় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। কমিটি পানি উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ করে। বৈঠকে নদী পুনঃভরাট রোধে খননকৃত মাটি/বালু নদীর তীর থেকে কমপক্ষে ১শ মিটার দূরত্বে আর নদীভেদে ৫০০/১০০০ মিটার দূরুত্বে (যাতে বালু গড়িয়ে পুনঃভরাট না হয়) মাটি/বালু ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়। বৈঠকে বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে নদীখনন কাজ দ্রুত শেষ করার সুপারিশ করারও হয়।

এ বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর সুপারিশ করা হয়। বৈঠকে খুলনার কয়রা, নোয়াখালী ও ভোলা জেলার বাঁধগুলি উঁচুকরণ ও সংরক্ষণ কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মূল ভূ-খণ্ড সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris