১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে বোরো ধানে ক্ষতিকর কীটনাশক দিয়ে পুড়ালো দুর্বৃত্তরা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে বোরো ধানে ক্ষতিকর কীটনাশক দিয়ে পুড়ালো দুর্বৃত্তরা
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে রোপণকৃত বোরো ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট কাগজকুটা নামক মাঠে। এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত টুটিকাটা গ্রামের আলহাজ মহাসীন মন্ডলের ছেলে মো.আহাদুল ইসলাম চৌঘাট কাগজকুটা মাঠে দেড় একর জমিতে বোরো ধান রোপন করেন। গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করেছে। এব্যাপারে কৃষক আহাদুল ইসলাম বলেন,ওই জমি নিয়ে বীরগ্রামের জনৈক ব্যক্তির সাথে বিরোধ চলছিল। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান বলেন,অভিযোগের প্রেক্ষিতে কৃষি বিভাগের পক্ষ থেক ওই জমি পরিদর্শন করা হয়েছে।

প্রায় এক একর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। তবে বেশি পরিমাণে পানি জমিতে দিতে পারলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ভুক্তভোগি কৃষকের লিখিথ অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য কৃষি বিভাগকে জানানো হয়েছে। এছাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন