বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গোমস্তাপুরে খাড়ি থেকে নবজাতক উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : খাড়িতে ছেড়া গামছা মুড়িয়ে পরেছিল একদিনের ফুটফুটে শিশু। শিশুটি অপকটে আকাশের দিকে তাকিয়ে চেয়ে কি যেন খুঁজছিল। ছিলনা কেউ পাশে। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের ঘাঁস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রাম সংলগ্ন খাড়িতে ওই শিশুটিকে দেখতে পায়। নবজাতক শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা নবজাতক শিশুটিকে দেখতে ভিড় জমায়।

নবজাতকটি কার সন্তান এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরে স্বানীয়রা নবজাতক শিশুটির খবর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কে অবহিত করেন। ইউএনও’র পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হক সহ অন্যরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নবজাতক শিশুটিকে দেখতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি ডাক্তার ও নার্সদের তত্বাবধানে নবজাতক শিশুটিকে আপাতত রাখার পরামর্শ দেন। কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, নবজাতক শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত। ইতিমধ্যে নবজাতক শিশুটিকে নেয়ার জন্য হাসিনা সহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।


আরোও অন্যান্য খবর
Paris