২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ১৬নং ওয়ার্ডে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মসূচি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী, স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
নগরীর ১৬নং ওয়ার্ডে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি ইউনিটের ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড রেড ক্রিসেন্ট অফিস চত্বরে শনিবার (১৮ এপ্রিল) এক বিশেষ জনসচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল: সঠিক পুষ্টি শিক্ষা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। সংক্রামক ব্যাধি (বিশেষ করে হাম) প্রতিরোধে সচেতনতা। অনুষ্ঠানের বক্তারা বলেন, আমাদের লক্ষ্য একটি সুস্থ, সবল ও রোগমুক্ত ওয়ার্ড গড়ে তোলা। বিশেষ করে মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এবং সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে এই ধরণের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।
কার্যক্রমটি রেড ক্রিসেন্টের মানবতাবাদী সেবার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যার লক্ষ্য মহামারীতে আগাম সতর্কবার্তা প্রদান করে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়তা করা। রাজশাহী সিটি ইউনিট ভবিষ্যতে ও এ ধরণের দুর্যোগপীড়িত পরিবারের পাশে থাকার ব্রত ব্যক্ত করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, অনুষ্ঠানের প্রধান ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন মো. রাকিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ফুড অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশন ও সক্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি আয়োজন করে কমিউনিটি ভলান্টিয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (১৬ নং ওয়ার্ড)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন