বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নাচোলে নৌকার প্রার্থী সৈকতের প্রচারনা

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রার্থীর প্রচরনায় অংশ নিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়াদ্দার। আজ বুধবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ চত্বরে প্রথমে উপস্থিত হলে স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে নাচোল বাসষ্টান্ডমোড় হয়ে বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে গিয়ে তিনি নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রাজু আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন,

সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আসফাউদ্দৌলা, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, নাচোল উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আবুল হোসেন, যুগ্ন সম্পাদক কে এ জোহা পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন -অর রশিদ,সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত পথসভায় কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়াদ্দার বলেন, নৌকা শান্তির প্রতিক, নৌকা হচ্ছে উন্নয়ন ও বিজয়ের প্রতিক তাই দলমত নির্বিশেষে দলের সকল ভেদাভেদ ভূলে গিয়ে আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনে আব্দুর রশিদ খান ঝালুকে পূনঃরায় নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।


আরোও অন্যান্য খবর
Paris