বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ তরুণের

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে রানিহাটির বাজারের আশরাফ চেয়ারম্যানের বাড়ির সমানে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দুই তরুণের। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের রাশেদ আলীর ছেলে রহিম আলী (২৩) এবং একই এলাকার মো. বাবুর ছেলে আব্দুল হামিদ (২৪)। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাক চালক ও এর সহকারীকে আটক করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, সোনামসজিদগামী একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ২ মোটরসাইকেল আরোহী রহিম ও হামিদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘাতক ট্রাকের ডান পাশের অংশে প্রচন্ড ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ডালিম ও হেলপার কাশেমকে আটক করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris