বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টেনে সড়ক অবরোধ করে ডাকাতরা। রাত ৮টার দিকে ওই পথ দিয়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের আরোহীদের তারা আটকে দেয়। এর কিছুক্ষণ পর আরও একটি মোটরসাইকেলের আরোহীরা সেখানে পৌঁছালে ডাকাতরা মোট ছয়জনকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীদের হাত-পা বেঁধে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং দুটি ১২৫ সিসির মোটরসাইকেল লুট করে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, মামলার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত রামদা ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris