বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁয় বোরকা পরে নারী সেজে তেল নিতে গিয়ে যুবক আটক

Paris
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। বুধবার (০১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মেসার্স মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় ও পাম্প সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছিল যানবাহন চালকদের। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা এড়াতে ওই যুবক বোরকা পরে নারী সেজে পাম্পে আসেন। ধারণা করা হচ্ছে, নারীদের জন্য আলাদা সুবিধা বা আগে তেল পাওয়ার সুযোগ কাজে লাগাতেই তিনি এই ছদ্মবেশ ধারণ করেন। মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, “রাতে পাম্পে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছিল। এরই মধ্যে বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে আসেন। তার চলাফেরা ও অবয়ব দেখে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাকে চ্যালেঞ্জ করলে ধরা পড়ে যে তিনি একজন পুরুষ।” তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে দ্রুত পাম্প এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, তেলের সংকটে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি এড়াতেই ওই যুবক এমন অভিনব ও বিড়ম্বনাপূর্ণ পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris