১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ৩৮৭ টাকা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ | বিভাগ: lead, অর্থনীতি
এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ৩৮৭ টাকা
বিজ্ঞাপন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাস ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, ঘোষিত এই দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন