বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

বিয়ের আনন্দ রূপ নিলো বিষাদে!

Paris
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিয়া মনি রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৯ মার্চ বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে রিয়া। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীতে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সে। সাতার না জানায় একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় রিয়া। তার সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর রিয়াকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাসনিম হুসাইন আরিফ বলেন,“শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় উদ্ধারের আগেই সে প্রাণ হারায়।”
এদিকে রিয়ার অকাল মৃত্যুতে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চকবালু গ্রামের বাতাস। খালার বাড়িতে বেড়াতে এসে এভাবে লাশ হয়ে ফিরতে হবে-এটি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। মান্দা থানার ওসি তদন্ত আব্দুল গণি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris